ব্রাজিলের হেক্সা মিশনের যাত্রা আজ শেষ হবে কিনা জানালো সুপার কম্পিউটার
ব্রাজিলের হেক্সা মিশনের যাত্রা আজ শেষ হবে কিনা জানালো সুপার কম্পিউটার
editor
প্রকাশিত জুলাই ৫, ২০২৬, ০১:৩৭ অপরাহ্ণ
Manual3 Ad Code
ডিজিটাল ডেস্ক :
রোববার রাতে শেষ-১৬ এর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-নরওয়ে। তবে নরওয়ের বিপক্ষে কখনো জয় পায়নি ব্রাজিল। এদিকে অপটার সুপার কম্পিউটার এবার সেলেসাওদের স্বস্তির বার্তা দিচ্ছে। অপটার ভবিষ্যদ্বাণী অনুসারে, রোববার রাতের ম্যাচে ব্রাজিলের জয়ের পাল্লাই ভারী।
নরওয়ের সঙ্গে এ পর্যন্ত চারবার খেলেছে ব্রাজিল। এর দুটিতে জিতেছে নরওয়ে, বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিল কখনো জয়ের দেখা পায়নি ইউরোপের দলটির বিপক্ষে।
Manual2 Ad Code
মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে শুরু, হাইতি ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে উড়িয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল। নকআউটের শুরুতে রাউন্ড অব থার্টি টু-র ম্যাচে জাপানের বিপক্ষে কোনোমতে জিতে শেষ ষোলোতে উঠেছে সেলেসাওরা। ব্রাজিলের লড়াইটা এবার কোয়ার্টার ফাইনালে ওঠার। সে পথে কার্লো আনচেলত্তির দলকে পেরোতে হবে নরওয়ে বাধা।
Manual5 Ad Code
দুদল প্রথমবার মুখোমুখি হয় ১৯৮৮ সালে। অসলোর সেই প্রীতি ম্যাচের স্কোরলাইন ছিল ১-১। সর্বশেষ ২০০৬ সালে একই ভেন্যুতে খেলে দুদল। সেবারও স্কোরলাইন ছিল একই। এই দুই ম্যাচের মাঝে আরও দুবার মুখোমুখি হয় দুদল। ওই দুই ম্যাচেই জিতেছে নরওয়ে। এর মধ্যে ১৯৯৭ সালের প্রীতি ম্যাচে ৪-২ ব্যবধানে জয়ের পর ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়েছিল নরওয়ে।
শুধু নরওয়ের বিপক্ষে অতীত পরিসংখ্যান নয়, সাম্প্রতিক বিশ্বকাপ গুলোতে ইউরোপের দলের বিপক্ষে ব্রাজিলের পারফরম্যান্সও যাচ্ছেতাই। ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে পরের পাঁচ বিশ্বকাপেই ইউরোপের দলের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। এবারও নকআউটে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সামনে ইউরোপের দল নরওয়ে। তাহলে কি আবারও বিদায়ঘণ্টা বাজবে সেলেসাওদের?