প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলবে ব্রাজিল, সম্ভব্য তারিখ প্রকাশ

editor
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ণ
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলবে ব্রাজিল, সম্ভব্য তারিখ প্রকাশ

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক :
মাত্র একদিনের জন্য হলেও ঢাকার ফুটবল আকাশে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ছায়া পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

ঢাকায় ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের মাঠ পরিদর্শনের পর এবার সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর আগামী অক্টোবরেই বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল।

Manual8 Ad Code

গতকাল রোববার (২৩ আগস্ট) বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায় ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। সেখানে মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়াবক্সসহ স্টেডিয়ামের প্রায় পুরো অংশ ঘুরে দেখেন তারা। পরে তারা বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করেন। রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাজিলের প্রতিনিধিরা।

এ সফরের মধ্যেই বাংলাদেশে ম্যাচ খেলার সম্ভাবনা আরও সামনে এসেছে। বাফুফের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে ব্রাজিল ফুটবল দল।

আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডো শেষ হবে ৬ অক্টোবর। এর মধ্যেই বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ব্রাজিল আগামী ৫ অথবা ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
যদিও জাতীয় দলের ব্যস্ততা বিবেচনায় ব্রাজিলের প্রস্তাবে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

Manual1 Ad Code

ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ফাইনাল হবে ৩ অক্টোবর। ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে।

ফলে বাংলাদেশের জাতীয় দলের সূচি বিবেচনায় নিয়ে ব্রাজিলের প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে বাফুফেকে। তবে ব্রাজিলের প্রতিনিধিদলের ঢাকায় এসে স্টেডিয়াম পরিদর্শন এবং ম্যাচ আয়োজনের প্রস্তাব- দুই মিলিয়ে সম্ভাবনাটি নতুন মাত্রা পেয়েছে।

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত জাতীয় দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। মূলত এই ম্যাচটি আয়োজনের জন্যই ভারতের ফুটবল ফেডারেশন ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছিল। পরে তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা।

Manual3 Ad Code

এরপরই বাংলাদেশের জাতীয় দলের সূচিতে আসে আসিয়ান কাপের ব্যস্ততা। অন্যদিকে ব্রাজিলের ভারত সফরের সঙ্গে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে।

Manual4 Ad Code

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল এর আগে কখনো বাংলাদেশে খেলতে আসেনি। তাই অক্টোবরের সম্ভাব্য ম্যাচটি বাস্তবে রূপ নিলে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এটি হবে বিশেষ এক উপলক্ষ।

এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার সেই জাতীয় স্টেডিয়ামেই ব্রাজিলের পা রাখার সম্ভাবনা তৈরি হয়েছে।
যদিও ম্যাচটি শেষ পর্যন্ত হবে কি-না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের জাতীয় দলের সূচি এবং অন্যান্য বিষয় বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বাফুফে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code