প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

‘তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত’

editor
প্রকাশিত জুলাই ৫, ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ণ
‘তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত’

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে কেপ ভার্দে হারলেও ম্যাচ শেষে জিতে নেন গোলরক্ষক ভোজিনিয়া। কারণ, ফুটবল জাদুকর লিওনেল মেসির কাছ থেকে পেয়েছেন প্রশংসা, আলিঙ্গন এবং এমন কিছু কথা, যা তার কাছে হয়ে থাকবে আজীবনের সেরা স্মৃতিগুলোর একটি।

Manual6 Ad Code

ভোজিনিয়া বলেন, ম্যাচ শেষে আমি মেসির কাছে গিয়েছিলাম… তিনি আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন: তুমি অসাধারণ খেলেছ, তোমার দেশের মানুষের তোমাকে নিয়ে গর্ব করা উচিত। আমার কাছে এটি ছিল এক মুহূর্ত।

মেসির মতো একজন কিংবদন্তির কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আপ্লুত এই গোলরক্ষক।

তিনি আরও যোগ করেন, লিও মেসির মতো কারও কাছ থেকে এমন কথা শোনা আমার কাছে অনেক বড় কিছু। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বললাম: ধন্যবাদ লিও, তুমিই সেরা।

Manual6 Ad Code

ভোজিনিয়া বলেছেন, এরপর আমি তাকে জার্সি বদল করার অনুরোধ করলাম… লিও বললেন যে সাক্ষাৎকার শেষ করে টানেলে তিনি আমাকে তার জার্সিটি দিয়ে দেবেন।

Manual2 Ad Code

দলে হেরে গেলেও মেসির এই সহমর্মিতা আজীবন মনে রাখবেন ভোজিনিয়া। আবেগপ্রবণ কণ্ঠে তিনি বলেন, এমন মুহূর্তগুলো হৃদয়ে চিরকালের জন্য অমলিন হয়ে থাকে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code