প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার

editor
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার

Manual4 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২০২১ সালে মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অসিত কুমার দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual8 Ad Code

সোমবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী বাজার থেকে অসিত কুমরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মান্নারগাঁও ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত অতুল চন্দ্র দাসের ছেলে।

Manual6 Ad Code

মঙ্গলবার (২২ অক্টোবর) দোয়ারাবাজার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ সদর মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা দায়ের করেন হামলায় আহত জহিরের ভাই।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code