প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে ‘বালুখেকো’ বাবুল গ্রেফতার

editor
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে ‘বালুখেকো’ বাবুল গ্রেফতার

Manual6 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে বালু লুটপাটে জড়িত বাবুল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্বরম্ভপুর উপজেলার ভাতেরটেক গ্রামের আবুল খায়ের ছেলে। তার বিরুদ্ধে অবৈধভাবে বালু লুটের অভিযোগগে আরও দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার সন্ধ্যায় শহরের ডিএস রোড থেকে তাকে গ্রেপ্তারের করা হয়েছে।

রাত ৯ টায় সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান।

Manual2 Ad Code

তিনি বলেন, ৫ আগস্টের পর পুলিশের অনুপস্থিতর সুযোগ নিয়ে ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে বালু লুটপাট শুরু করে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রকে যে কয়জন নিয়ন্ত্রণ করে তাদের অন্যতম হোতা বাবুল মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

Manual7 Ad Code

পুলিশ সুপার জানান, বাবুলকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বালুখেকো চক্রের সদস্যদের তথ্য সংগ্রহ করা হবে। কারা নদীতে ড্রেজার চালাচ্ছিল। কারা বালু লুট করছে এই সম্পর্কে আরও তথ্য জানা হবে বলে জানিয়েছেন তিনি।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code