প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

editor
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ণ
দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন (৫৫) ও তার চাচাতো ভাই জালাল আহমদ (৪৫)। নিহত দুজনই তেলিবিল (তালতলা) গ্রামের বাসিন্দা।

Manual6 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual1 Ad Code

সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে করে বটতলা বাজারে যাচ্ছিলেন গিয়াস ও জালাল। পথিমধ্যে তালতলা এলাকায় সড়কের ওপর জমি থেকে কাটা ধানের গাদা রাখায় তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ বিঘ্নিত হয়।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code