প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ২

editor
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ণ
ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ২

Manual6 Ad Code

বিশ্বনাথ সংবাদদাতা:
সিলেটের বিশ্বনাথে ‘ডেভিল হান্ট ফেইস-২’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহনুর হোসাইন এবং উপজেলার রামপাশা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মনসুর আহমদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলার লামাকাজী বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা শাহনুর হোসাইনকে এবং সোমবার দিবাগত (১৫ ডিসেম্বের) গভীর রাতে রামপাশা ইউনিয়নের নওধার গ্রামস্থ নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা মনসুর আহমদকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সংগঠিত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে যুবলীগ নেতা মনসুর আহমদকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। আর অপর গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা শাহনুর হোসাইনের বিরুদ্ধেও মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

Manual6 Ad Code

এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, ‘ডেভিল হান্ট ফেইস-২’ অভিযানে বিশ্বনাথে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে একজনকে আদালতে পাঠানো হয়েছে। অপরজনকে আজ বুধবার আদালতে প্রেরণ করা হবে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code