প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

তাহিরপুর সীমান্তে ৪৫ লাখ টাকার ভারতীয় ফুসকা ও জিরা জব্দ

editor
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ণ
তাহিরপুর সীমান্তে ৪৫ লাখ টাকার ভারতীয় ফুসকা ও জিরা জব্দ

Manual1 Ad Code

তাহিরপুর সংবাদদাতা:
তাহিরপুর সীমান্ত এলাকা থেকে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে ভারতীয় ফুসকা-জিরা আটক করেছে বর্ডারগার্ড বিজিবি। যার বাজার মূল্য ৪৪ লক্ষ ৫৪ হাজার ৫শত টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২০৩/৮-এস হতে আনুমানিক ৬ কি:মি: বাংলাদেশের অভ্যন্তরে বিন্নাকুলী ও মোদেরগাওঁ এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা হয়। অভিযানে পরিত্যাক্ত বাড়ী ও গুদাম তল্লাশী করে ১৭ হাজার ৬৫০ কেজি ভারতীয় ফুসকা ও ৬০ কেজি জিরা জব্দ করা হয়।

Manual6 Ad Code

টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম, সুনামগঞ্জ – ২৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম।

Manual6 Ad Code

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা ও জিরা আটক করা হয়েছে। আটককৃত ফুসকা ও জিরা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code