মৌলভীবাজারে ডাকাতি হওয়ায় স্বর্ণ-টাকা উদ্ধার : গ্রেফতার ৭
মৌলভীবাজারে ডাকাতি হওয়ায় স্বর্ণ-টাকা উদ্ধার : গ্রেফতার ৭
editor
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারে ডাকাতি হওয়া স্বর্ণ, টাকাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
Manual8 Ad Code
শেরপুরসহ বিভিন্নস্থানে ডাকাতির ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানার মামলার প্রেক্ষিতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এ এই তথ্য জানানো হয়।
Manual2 Ad Code
প্রেস ব্রিফিং এ জানানো হয়, গত ৩ ফেব্রুয়ারী রাতে একদল ডাকাত মৌলভীবাজারের শেরপুর ঈদগাহ রোড আবাসিক এলাকায় এমদাদ মোহাম্মদ সিরাজের বসতঘরের গেইটের তালা কেটে ঘরে ঢুকে পড়ে। ডাকাতদল ২৩ ভরি স্বর্ণালংকার মূল্য অনুমান ২৩ লাখ এবং নগদ ৬ লাখ ৯ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে পুলিশ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকা এবং সিলেট জেলার ওসমানীনগর এবং দক্ষিন সুরমা থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এসময় গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যমতে বিভিন্ন স্থান থেকে ২ টি পাইপগান, ৬ রাউন্ড কার্তুজ, ১ টি হাইড্রোলিক কাটার, ১ টি তালা ভাঙার শাবল, ডাকাতির সময় ব্যবহৃত মুখোশ, স্বর্ণাংলংকার ৪ ভরি ৭ আনা, ৮ লাখ ৬ হাজার ৯৮২ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং একটি মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত আছে।