সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা
সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা
editor
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন।
Manual5 Ad Code
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।’
Manual8 Ad Code
এ সময় ড. ইউনূসকে আশ্বস্ত করেন শার্লি বচওয়ে। তিনি বলেন, ‘কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা প্রদান করবে।’
কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘কমনওয়েলথের ৫৬টি দেশ; যার মধ্যে জি–৭ ও জি–২০-এর সদস্যরাও রয়েছে। এর মাধ্যমে একে অপরকে সহায়তা করার অনেক সুযোগ রয়েছে।’
কমনওয়েলথ মহাসচিব জানান, তিনি দেশের প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন।