স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার র্যাবের একটি দল অভিযান চালিয়ে ৯ হাজার ১৪৪ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার (২৪ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে ড়লেখা থানাধীন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।