প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে সফর, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর বিরুদ্ধে মামলা

editor
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৪, ১১:২১ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর বিরুদ্ধে মামলা

Manual3 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জে বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুন নুর বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৭ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাত ৯টার দিকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাংচুর করার পর অগ্নিসংযোগ ঘটায়। এ সময় জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি জ্বালিয়ে দেয় তারা। এ ছাড়া তারা অফিসে থাকা নগদ ১ লাখ টাকা, ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যায়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আখঞ্জ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক পরিকল্পনামন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির অফিস ভাঙচুর করে আগুন দিয়েছে- এমন অভিযোগে বিএনপির ইউনিয়ন সভাপতি একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়া মামলাটি এফআইআর করে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে মোখলেছুর রহমান বলেন, তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামী করে একটি মামলা করা হয়। সেই মামলায় বর্তমানে তিনি জামিনে আছেন।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code