প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে সফর, ১৪৪৮ হিজরি

সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ

editor
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ণ
সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ

Manual5 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রাজিয়া বেগম (৫০)। তিনি শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী কাটাগাঙ গ্রামের বাসিন্দা।

Manual3 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সুনামগঞ্জমুখী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিএনজির যাত্রী রাজিয়া বেগম প্রাণ হারান। দুর্ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়৷। তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মহিলা নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘাতক ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে তবে চালক পলাতক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code