প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে সফর, ১৪৪৮ হিজরি

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে নারীসহ আটক ৩

editor
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ
ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে নারীসহ আটক ৩

Manual3 Ad Code

মাধবপুর সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দালাল ও নারীসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual3 Ad Code

বুধবার(৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী মালঞ্চপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে তাদের আটক করে।

Manual5 Ad Code

আটকরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রসুলপুর গ্রামের মো. ইব্রাহিম আলীর পুত্র মো. সুজন মিয়া (৩৭) ও তার স্ত্রী শীলা খাতুন (২৬) এবং মানব পাচারকারী দলাল হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের রঙ্গু মিয়ার পুত্র মো. সজীব মিয়া (২৮)।

Manual1 Ad Code

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যাক্তিদের মাধবপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code