প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে জালিয়াতি, দেড় লাখ টাকা জরিমানা

editor
প্রকাশিত মে ৩, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে জালিয়াতি, দেড় লাখ টাকা জরিমানা

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন রোড এলাকায় অবস্থিত মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনী। অভিযানকালে ডায়াগনস্টিক সেন্টারটিতে ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষর জাল করে বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে ডায়াগনস্টিক সেন্টারটি।

Manual7 Ad Code

শনিবার (৩ মে) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস। অভিযানকে সহায়তা করেন জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডাঃ মদিনা ও সেনাবাহিনীসহ হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ।

Manual7 Ad Code

সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস বলেন, মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে অভিযানকালে নানা ধরণের অনিয়ম পরীলক্ষিত হয়। এসময় ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষর জাল করে বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়াও অভিযানকালে মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে দালালদের উৎপাত, রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও অশুভ আচরণসহ নানা অভিযোগ করেন রোগীসহ তাদের স্বজনরা। এসময় সেনাবাহিনীর সদস্যরা অভিযোগের প্রেক্ষিতে অন্তত ৫ রোগীর কাছ থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত এনে রোগীদের কাছে হস্তান্তর করা হয়।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code