প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে সফর, ১৪৪৮ হিজরি

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত

editor
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ণ
ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। মিনাস গেরাইস রাজ্যের ফায়ার বিভাগ জানিয়েছে, শনিবার ভোরে লাজিনহা শহরের কাছে দুর্ঘটনার ৩২ থেকে ৩৫ জনের মতো নিহত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

Manual7 Ad Code

এতে বলা হয়েছে, সাও পাওলো ছাড়া বাসটিতে ৪৫ জন যাত্রী ছিল।

Manual1 Ad Code

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটিতে টায়ার বিস্ফোরণ ঘটে, যার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। একটি গাড়িও বাসের সাথে ধাক্কা খেয়েছে, তবে এর তিনজন যাত্রীই বেঁচে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

Manual7 Ad Code

কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত ক্ষতিগ্রস্থদের দূর্ঘটনাস্থল থেকে সরানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত করা হচ্ছে।

গভর্নর রোমিউ জেমা এক্স একাউন্টে লিখেছেন, তিনি বেঁচে থাকা এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা করার জন্য মিনাস গেরাইস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code