প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গরুর চালান জব্দ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গরুর চালান জব্দ

Manual5 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে চোরাইপথে আসা ভারতীয় গরুর চালান জব্দ করেছে বিজিবি। বুধবার(১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মোকামছড়া সীমান্ত এলাকা থেকে চোরাইপথে আনা মালিকবিহীন ভারতীয় ৭টি গরু আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ পেকপাড়া বিওপি’র টহলদল। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবির প্রেস ব্রিফিংয়ে জানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ দোয়ারাবাজার উপজেলাধীন পেকপাড়া বিওপি’র টহলদল স্থানীয় মোকামছড়া সীমান্ত এলাকায় ৭টি ভারতীয় গরু আটকের পর জব্দ করে ক্যাম্পে নিয়ে যায়।

Manual1 Ad Code

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code