প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে রেহানার কাছে মিললো প্রায় ৬ হাজার পিস ইয়াবা

editor
প্রকাশিত মার্চ ৪, ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ণ
সিলেটে রেহানার কাছে মিললো প্রায় ৬ হাজার পিস ইয়াবা

Manual6 Ad Code

নিজস্ব ডেস্ক:
হবিগঞ্জে প্রায় ৬ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত রেহেনা বেগম (৪০) উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মালেক মিয়ার স্ত্রী।

গতকাল সোমবার (৩ মার্চ) সকালে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধীনস্থ মনতলা বিওপির সুবেদার কাজী শাহীন এর নেতৃত্বে উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৯শ ৫০ পিস ইয়াবাসহ রেহেনাকে আটক করে।

Manual8 Ad Code

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবাসহ আটক নারীকে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। মাদক নির্মূলে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code