প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে বিয়ে বাড়িতে ‘উচ্চ শব্দে’ গান, হামলায় ১৫ জন আহত

editor
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ণ
হবিগঞ্জে বিয়ে বাড়িতে ‘উচ্চ শব্দে’ গান, হামলায় ১৫ জন আহত

Manual5 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের বাহুবলে উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর করেছে একদল যুবক। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে বাহুবলের লামাতাশি ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয়রা জানান, ঘোষপাড়া গ্রামের হামিদ মিয়ার মেয়ে শারমিন আক্তারের সঙ্গে হবিগঞ্জ সদর উপজেলার ইমন মিয়ার বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার রাতে কনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল। এসময় সদর উপজেলার আলমপুর গ্রামের কয়েকজন এসে গান বন্ধ করতে বলেন।

Manual8 Ad Code

এর জেরে শুক্রবার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে কনের বাড়িতে হামলা চালায় একদল যুবক। এতে কনের মা-চাচিসহ অন্তত ১৫ জন আহত হন।

Manual8 Ad Code

আহতদের মধ্যে দুজনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও তিন জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বাহুবল থানার ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, “হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code