বন্দরবাজারে দুই ছিনতাইকারীকে ধরলো পুলিশ, সাথে মিললো যা…
বন্দরবাজারে দুই ছিনতাইকারীকে ধরলো পুলিশ, সাথে মিললো যা…
editor
প্রকাশিত মার্চ ১৭, ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর বন্দরবাজার থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি ছোরা ও ১০২ পিস ইয়াবা। রবিবার বেলা দেড়টার দিকে বন্দরবাজার জেলখানার পুরাতন ডরমেটরি বিল্ডিংয়ের বাউন্ডারির ভেতর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার লামাশ্যামপুর গ্রামের মৃত আবদুর রবের ছেলে শুয়েব আহমদ (২৯) ও মেজরটিলা ইসলামপুরের তোতা মিয়ার ছেলৈ রুবেল আহমদ (২৭)। রুবেলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের লতিবপুরে।
Manual8 Ad Code
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে।