প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

তাহিরপুরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

editor
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ণ
তাহিরপুরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

Manual6 Ad Code

তাহিরপুর সংবাদদাতা:
সুনামগঞ্জের তাহিরপুরে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে মিজান (২৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত মিজান উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের আব্দুল করিমের ছেলে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে ইসকন মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

জানা যায়, বৃহস্পতিবার সকালে মিজান মাহারাম নদীর উপর নির্মাণকৃত সেতুর সিমেন্ট বহন করে আনার জন্য ট্রাক্টর নিয়ে যাদুকাটা নদীর পড়ে যান। নদী পাড়ের নৌকা থেকে অতিরিক্ত সিমেন্ট বোঝাই করে ফেরার পথে ইসকন মন্দিরের সামনে নীচ থেকে উপরে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে নীচে পড়ে ঘটনাস্হলেই মিজানের মৃত্যু হয়।

Manual6 Ad Code

সূত্র জানায়, মাহারাম নদীর উপর সেতু নির্মাণ কাজ করছে হামিম ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে চুক্তিভিক্তিক চালক হিসেবে কাজ করতেন মিজান।

এ ব্যাপারে তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক পঙ্কজ দাস বলেন, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের উপর নির্ভর করছে এখন নিহতের ময়নাতদন্ত করা হবে কি না।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code