প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মৌলভীবাজাররে বিএনপি নেতার হুঁশিয়ারীতে সরে গেল ফুচকার হাট

editor
প্রকাশিত মে ৫, ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ণ
মৌলভীবাজাররে বিএনপি নেতার হুঁশিয়ারীতে সরে গেল ফুচকার হাট

Manual7 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা:
একদিন পরেই মৌলভীবাজার পৌরসভার সম্মুখ থেকে সরে গেল ফুচকার হাট। মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব রিপনের কড়া হুশিয়ারির পর ফুচকার দোকানীরা সরিয়ে নিয়েছে তাঁদের হাট।

Manual8 Ad Code

জানা যায়, আইনজীবী সুজন হত্যাকান্ডের পর জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরোক্ষ মদদে ২০ পর পুনরায় গত শনিবার ফুচকার হাট বসে। এ-সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে চাউর হয়। এরপর সংবাদের প্রয়োজনে সাংবাদিকরা রিপনের প্রতিক্রিয়াপূর্ণ বক্তব্যের জন্য তাঁর শরণাপন্ন হন।

তিনি এসময় বলেন, এসব বিষয়ে তিনি জড়িত নন বা তাঁর ইমেজ নষ্ট করতে কেউ প্রচারণা চালাচ্ছে। তাছাড়া বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হয়। এরই প্রেক্ষিতে গতকাল রোববার বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, মৌলভীবাজারের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, এডভোকেট নিয়ামুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুচকার দোকানদারদের এখান থেকে সরে যাওয়ার জন্য কড়া ভাষায় বলেন। এর ফলে আজ সোমবার ওখান থেকে হাট সরিয়ে নেয়া হয়।

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, শহরের মধ্যে এই এলাকাটি একটি পরিচ্ছন্ন ও আইকনিক। পাশেই একটি স্কুল ও কলেজ রয়েছে। তাছাড়া পৌর নাগরিকরা চায়না এখানে ফুচকার হাট বসুক।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে নিহত হন মৌলভীবাজার জেলা বারের আইনজীবী সুজন মিয়া। তারপর থেকে পৌরসভার সম্মুখে ফুচকার হাট বন্ধ থাকে। গত শনিবার পুনরায় হাট বসলে এটি বন্ধের জন্য গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code