প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

দোয়ারাবাজারে বন্ধুর হাতে বন্ধু খুন

editor
প্রকাশিত মে ৬, ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ণ
দোয়ারাবাজারে বন্ধুর হাতে বন্ধু খুন

Manual8 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। নিহত হোসেন মিয়া (১২) দোয়ারাবাজার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। ঘাতক হোসাইন আহমেদ একই গ্রামের গোলাম মর্তুজার ছেলে। সোমবার (৫ মে) বিকালে দোয়ারাবাজার উপজেলা সদরে ঘটনাটি ঘটে।

Manual5 Ad Code

জানা যায়, টাকা ধার না দেওয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। টাকা না পেয়ে এক পর্যায়ে বন্ধু হোসাইন আহমেদ অপর বন্ধু হোসেন মিয়ার পেট ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

Manual4 Ad Code

নিহতের মা ফাতেমা বেগম বলেন, ঘটনার দিন বিকালে আমার ছেলে হোসেন মিয়া ৫শ’ টাকা নিয়ে স্থানীয় বাজারে সওদা করতে যায়। সন্ধ্যায় একই গ্রামের হোসাইন আমার ছেলে হোসেনের কাছে টাকা ধার চায়। টাকা না দিলে হোসাইন জোর করে টাকা ছিনিয়ে নিতে চাইলে আমার ছেলে হোসেন সেখান থেকে দৌড়ে সরে যেতে যায়। এতে আরো ক্ষিপ্ত হয়ে দৌড়ে আমার ছেলের পেট ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হোসাইন।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code