প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দু’জনের

editor
প্রকাশিত জুন ১৮, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দু’জনের

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে পৃথক দুই দুই সড়ক দুর্ঘটনায় মহিলাসহ দু’জন নিহত হয়েছেন। একটি দুর্ঘটনা ঘটেছে মোগলাবাজার থানার শ্রীরামপুর সিলেট- জকিগঞ্জ সড়কে। এ দুর্ঘটনায় একজন মহিলা এবং অপর দুর্ঘটনাটি ঘটেছে জকিগঞ্জে। এ দুর্ঘটনায় একজন টমটম চালক নিহত হন। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। দুটি দুর্ঘটনাই ঘটেছে বুধবার দুপুরের দিকে।

Manual2 Ad Code

দুপুর সাড়ে ১২টার দিকে মোগলাবাজার থানার শ্রীরামপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঝর্না বেগম (৩৫) নামে এক নারী। তিনি দক্ষিণ সুরমা থানার সিলাম আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী।

Manual4 Ad Code

প্রাইভেটকারে তার স্বামী এবং সন্তানরাও ছিলেন। দুর্ঘটনায় তারা আহত হলেও জুনেদের অবস্থা গুরুতর।

স্থানীয়দের সহযোগীতায় তাদের সবাইকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মোগলাবাজার থানা পুলিশ। লাশ মর্গে রাখা হয়েছে।

Manual5 Ad Code

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার এসআই আলিফ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে দুপুরের দিকে জকিগঞ্জের অফিস বাজার এলাকায় বরযাত্রার গাড়ির সাথে একটি টমটমের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে টমটম চালক ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা তার লাশ উদ্ধার করে ওসমানীর মর্গে পাঠিয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। একজন প্রত্যক্ষদর্শী দুর্ঘটনার বিষয়টির নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code