প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে মাদ্রাসার কক্ষে মিললো ছাত্রের ঝুলন্ত লাশ

editor
প্রকাশিত জুন ১৯, ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ণ
হবিগঞ্জে মাদ্রাসার কক্ষে মিললো ছাত্রের ঝুলন্ত লাশ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
নবীগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার কক্ষ থেকে গোলাম রাব্বি নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন শিক্ষকরা। বুধবার সকালে গোপলারবাজার আলামিন হাশিমিয়া মাদ্রাসার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

মৃত গোলাম রাব্বি (১৩) ওই মাদ্রাসার ইবতেদায়ি ষষ্ঠ শ্রেণি ও হিফজ বিভাগের ছাত্র ছিল। সে বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে।

সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে গোলাম রাব্বি (১৩) নবীগঞ্জের গোপলারবাজার আলামিন হাশিমিয়া মাদ্রাসায় অবস্থান করে লেখাপড়া করে আসছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই মাদ্রাসার একটি কক্ষে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শিক্ষকরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান। তিনি জানান, লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code