প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে গাঁজা সেবন : ৫ পর্যটক কারাগারে

editor
প্রকাশিত জুন ২৬, ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ণ
টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে গাঁজা সেবন : ৫ পর্যটক কারাগারে

Manual1 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় পাঁচ যুবককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Manual8 Ad Code

বুধবার (২৫ জুন) রাতে মধ্যনগর এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবনের সময় তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের দণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

Manual2 Ad Code

দণ্ডিতরা হলেন- তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, নাসির হোসাইন এবং আহমেদ মাহফুজ।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল রায় বলেন, আমাকে জানানো হয়, মধ্যনগর বাজারের পাশে একটি হাউসবোটে কিছু তরুণ গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছে। তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। পরে তারা জানায়, আমরা ছাত্র। আমাদের এ কাজের জন্য আমরা অনুতপ্ত। পরে তাদের পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করি।
তিনি আরও বলেন, হাওর এলাকায় ভ্রমণরত কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code