প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

editor
প্রকাশিত জুলাই ৭, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Manual5 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামে পানিতে ডুবে সাফওয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সাফওয়ান ওই গ্রামের লুৎফুর রহমান ও আখি বেগম দম্পতির একমাত্র পুত্র।

Manual3 Ad Code

জানা যায়, রবিবার (৬ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে সাফওয়ান বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তার বাবা লুৎফুর রহমান ডোবায় ছেলের নিথর দেহ ভাসতে দেখতে পান। তখন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে এসআই অনিক পাল ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code