প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত

editor
প্রকাশিত জুলাই ১০, ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত

Manual1 Ad Code

নিউজ ডেস্ক:
ফেনী ও নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবার (১০ জুলাই) ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Manual5 Ad Code

স্থগিত হওয়া এ পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে উল্লিখিত দুটি জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

তবে গত ৩ জুন প্রকাশিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণের জন্য অনুরোধ করা হচ্ছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code