প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ : ২দিন পর লাশ উদ্ধার

editor
প্রকাশিত জুলাই ১০, ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ণ
সিলেটে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ : ২দিন পর লাশ উদ্ধার

Manual7 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধি:
কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২দিন পর বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নের পূর্ব মুসলিমাবাদ গ্রামের মির্জা আব্দুল আহাদের লাশ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার (০৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুশিয়ারা নদীর স্থানীয় সুরিখালডর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার (০৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। ১ ছেলে ও ১মেয়ে সন্তানের জনক মির্জা আব্দুল আহাদের বয়স আনুমানিক ৪৫বছর।

Manual5 Ad Code

বালাগঞ্জ থানা পুলিশসহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল সাড়ে ১১টায় কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে মির্জা আব্দুল আহাদ নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরীদলসহ স্থানীয় এলাকাবাসী অনেক চেষ্টার পরও তার কোন সন্ধান পাননি।

Manual3 Ad Code

স্থানীয় পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান জানান, নিখোঁজের ঘটনাস্থল থেকে আনুমানিক ১কিলোমিটার দূরত্বে কুশিয়ারা নদীর সুরিখালডর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

বালাগঞ্জ থানার এসআই কবির হোসেন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code