প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে যুবককে ট্রেন থেকে ফেলে দিল দুর্বৃত্তরা

editor
প্রকাশিত আগস্ট ৪, ২০২৫, ০১:৩৭ অপরাহ্ণ
হবিগঞ্জে যুবককে ট্রেন থেকে ফেলে দিল দুর্বৃত্তরা

Manual1 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গার বাজার রেললাইন সংলগ্ন সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত যুবক জানান, ৪-৫ জন ব্যক্তি চলন্ত ট্রেনে তাকে বেধড়ক মারধর করে ট্রেন থেকে ফেলে দেয়। তবে তিনি নিজের নাম-পরিচয় কিছুই জানাতে পারেন নি।

Manual4 Ad Code

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি তদন্তাধীন রয়েছে। আহত যুবকের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আমরা কাজ করছি।’

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code