প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে শিশুসহ দুইজন নিখোঁজ : উদ্ধার ৫

editor
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে শিশুসহ দুইজন নিখোঁজ : উদ্ধার ৫

Manual8 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে নৌক ডুবিতে শিশুসহ দুইজন নিখোঁজ হয়েছে। আজ শনিবার ( ২৩ আগস্ট ) দুপুর ১২টায় ধর্মপাশা উপজেলার দারাম হাওরে এই ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, ধর্মপাশা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা সামসুদ্দিন (৬০) এবং কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত বেগম (৭)।

Manual6 Ad Code

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, শনিবার সকালে ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া থেকে ছোট নৌকায় করে ৭ জন যাত্রীকে নিয়ে মহেশপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

Manual6 Ad Code

মাঝপথে উপজেলার দারাম হাওরে পৌছালে প্রচণ্ড বাতাস শুরু হয়। এক পর্যায়ে ৭ যাত্রী নিয়েই নৌকাটি হাওরে ডুবে যায়।

এসময় স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৫ জনকে জীবিত উদ্ধার করা কলেও দুইজন নিখোঁজ হন।

Manual2 Ad Code

নিখোঁজ ব্যক্তি উদ্ধারের অভিযানে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code