প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

editor
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ
সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকালে আঞ্চলিক মহাসড়কের সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া তায়েফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস উদ্ধার করে। এ সময় স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় একজনকে উদ্ধার করে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে পাঠানো হয়। আহত আরও দুই যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বাসে প্রায় ১০-১৫ জন যাত্রীর মধ্যে কমবেশি সবাই আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন কৈতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিকে বাসের যাত্রীরা এলাকাবাসীকে জানিয়েছেন, ‘চালক স্টিয়ারিংয়ে বসেই ঝিমাচ্ছিলেন। তাই বাসটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনাটি যদি তিন কিলোমিটার সামনে ঘটত! তবে বাসটি হাওরের পানিতে পড়ে যেত এবং হতাহতের ঘটনা বাড়তে পারতো।

Manual5 Ad Code

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, ‘বাসটি ছাতক উপজেলার সাহেবনগর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসে থাকা যাত্রীরা কমবেশি সবাই আহত হয়েছেন। কোনো নিহতের ঘটনা ঘটেনি। সবাইকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code