প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

ছাতকে চোরাকারবারিদের আক্রমনে দুই পুলিশ আহত, আটক ৬

editor
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ণ
ছাতকে চোরাকারবারিদের আক্রমনে দুই পুলিশ আহত, আটক ৬

Manual1 Ad Code

ছাতক সংবাদদাতা:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে চোরাকারবারিদের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। গতকাল সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার টেঙ্গারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছাতক থানার এসআই মো. রোমেন মিয়া সঙ্গীয় ৬-৭ জনের একটি ফোর্স নিয়ে টেঙ্গারগাঁও গ্রামে নিয়মিত মামলার আসামি শাহীন মিয়াকে ধরতে অভিযান পরিচালনা করেন।

Manual5 Ad Code

এসময় স্থানীয় চোরাকারবারিরা পুলিশকে বাধা দেয়। একপর্যায়ে তারা পুলিশকে ঘিরে ফেলে হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

Manual8 Ad Code

খবর পেয়ে ছাতক থানার ওসি মো. সফিকুল ইসলাম খান অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাৎক্ষণিক অভিযানে ছয়জনকে আটক করা হয়।

Manual2 Ad Code

ওসি সফিকুল ইসলাম খান জানান, আহত দুই পুলিশ সদস্যের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যজন ছাতকে চিকিৎসা নিচ্ছেন।

Manual7 Ad Code

তিনি আরো জানান, এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code