প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জ ভারতীয় মদ জব্দ করলো বিজিবি

editor
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ ভারতীয় মদ জব্দ করলো বিজিবি

Manual6 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ মদ জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। জব্দকৃত মদগুলোর সিজারমূল্য প্রায় ২ লাখ ৪৯ হাজার টাকা।

Manual1 Ad Code

শনিবার (৩০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি এই তথ্য নিশ্চিত করে।

বিজিবি জানায়, শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ২টায় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডুলুরা এলাকায় নারায়নতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১২/১০ থেকে ২০০ গজ ভেতর মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ২ হাজার ৫০০ টাকা। একই রাতে সাড়ে ১০টার দিকে তাহিরপুর উপজেলার বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় চাঁনপুর বিওপি’র সদস্যরা সীমান্ত পিলার ১২০২/৭—এস থেকে ১৫০ গজ ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ৩১ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার সিজার মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা। দুইটি অভিযানে মোট ১৬৬ বোতল ভারতীয় মদ জব্দ হয়। জব্দকৃত মদগুলোর সিজারমূল্য প্রায় ২ লাখ ৪৯ হাজার টাকা।

Manual8 Ad Code

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত মদ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হচ্ছে।’

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code