প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মৌলভীবাজারে গাড়ি চাপায় কিশোর নিহত

editor
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫, ০১:৫৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে গাড়ি চাপায় কিশোর নিহত

Manual2 Ad Code

রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেট গাড়ির চাপায় ফুটপাতের ব্যবসায়ী সাঈদ মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পথচারী মহিলা আহত হয়েছেন।

Manual1 Ad Code

শনিবার (৩০ আগস্ট) বিকালে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে ঘটনাটি ঘটেছে। নিহত ওই কিশোর মুন্সিবাজার ইউনিয়নের বাঙ্গালী গ্রামের সেলিম মিয়ার ছেলে সাইদ মিয়া।

Manual4 Ad Code

জানা যায়, শনিবার (৩০ আগস্ট) বিকালে মৌলভীবাজারের রাজনগর মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে সিলেটগামী একটি প্রাইভেট নোহা গাড়ি (চট্ট মেট্রো-চ-১১-১৭৫৮) বাজারের ভ্যান গাড়িতে কসমেটিক বিক্রেতা সাইদ মিয়াকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়ে যায়। এসময় নোহা গাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। নিহত কিশোরের লাশটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে সিলেটগামী একটি প্রাইভেট নোহা ফুটপাতের ব্যবসায়ী সাঈদ মিয়া নামের কিশোরের মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code