প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

পালাতে চেয়েও পারলেন না রফিক মিয়া

editor
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ণ
পালাতে চেয়েও পারলেন না রফিক মিয়া

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেছিলেন রফিক মিয়া (৪৭)। কিন্তু তিনি সফল হতে পারেননি। ধরা পড়েন র‌্যাবের হাতে। এরপর নিজ হাতে খাটের নিচ থেকে বের করে দেন বিদেশি মদ।

Manual3 Ad Code

ধৃত রফিক মিয়া সুনামগঞ্জ জেলার ছাতক পৌর শহরের মন্ডলীভোগ এলাকার নুরু মিয়ার ছেলে।

Manual7 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মন্ডলীভোগের ৩ তলা একটি বাড়িতে র‌্যাবের একটি টিম অভিযান চালায়। অভিযান টের পেয়ে রফিক মিয়া কৌশলে দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করা হয়।
পরে স্বাক্ষীদের উপস্থিতিতে রফিক মিয়া খাটের নিচ হতে নিজ হাতে ৯০ বোতল বিদেশি মদ বের করে দেয়। পরে মদসহ তাকে আটক করা হয়।

Manual5 Ad Code

জিজ্ঞাসাবাদে রফিক মিয়া র‌্যাবকে জানিয়েছে, বিক্রয়ের উদ্দেশ্যে সে সীমান্ত এলাকা থেকে বিদেশি মদের বোতলগুলো সে কিনে নিয়ে এসেছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code