প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

ভিপি-জিএস প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ণ
ভিপি-জিএস প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ প্রার্থী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ভিপি, জিএস ও এজিএস পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা কোথায় ভোট দেবেন, তা নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি।

Manual2 Ad Code

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ যা বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে চলবে।

Manual3 Ad Code

ভিপি প্রার্থীরা কোথায় ভোট দেবেন

ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান (বঙ্গবন্ধু হল) — উদয়ন স্কুল অ্যান্ড কলেজ।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম (বঙ্গবন্ধু হল) — উদয়ন স্কুল অ্যান্ড কলেজ।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা (সুফিয়া কামাল হল) — ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র।
বাগছাস সমর্থিত আব্দুল কাদের (বিজয় একাত্তর হল) — সিনেট ভবন।
ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলের বিন ইয়ামীন মোল্লা (স্যার এ এফ রহমান হল) — সিনেট ভবন।
বামজোটের প্রতিরোধ পর্ষদের শেখ তাসনিম আফরোজ ইমি (শামসুন নাহার হল) — ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’র ইয়াছিন আরাফাত (বঙ্গবন্ধু হল) — উদয়ন স্কুল।
‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’র জামালুদ্দীন মুহাম্মদ খালিদ (কবি জসীম উদদীন হল) — উদয়ন স্কুল।
স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন (ইংরেজি বিভাগ, বিজয় একাত্তর হল) — সিনেট ভবন।

জিএস প্রার্থীরা কোথায় ভোট দেবেন

Manual5 Ad Code

ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামিম ও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এস এম ফরহাদ — দুজনেই উদয়ন স্কুল।
বাগছাস সমর্থিত আবু বাকের মজুমদার ও বামজোটের মেঘমল্লার বসু — শারীরিক শিক্ষা কেন্দ্র।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের আল সাদি ভূঁইয়া — উদয়ন স্কুল।
ছাত্র অধিকার পরিষদের সাবিনা ইয়াসমিন — টিএসসি কেন্দ্র।
ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত খায়রুল আহসান মারজান — শারীরিক শিক্ষা কেন্দ্র।
আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান ও আরাফাত চৌধুরী — উদয়ন স্কুল।

Manual3 Ad Code

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ জন। প্রতিটি ভোটার কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদে ভোট দিতে পারবেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code