প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাকসু নির্বাচন ৩৩ বছর পর আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ণ
জাকসু নির্বাচন ৩৩ বছর পর আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
৩৩ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর মধ্যে রয়েছে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Manual4 Ad Code

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, ভোটগ্রহণের জন্য ২২৪টি বুথ প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি হলে দায়িত্বে থাকবেন একজন রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া, ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার এবং সমসংখ্যক কর্মকর্তা সহকারী পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন। হলে শৃঙ্খলা রক্ষায় আনসার ও নিরাপত্তাকর্মীরা মোতায়েন থাকবেন।

তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ১,৫০০ পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি এবং ৫ প্লাটুন আনসার। এ ছাড়া, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Manual3 Ad Code

এবারের নির্বাচনে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী হয়েছেন।

Manual3 Ad Code

নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রচারণা শেষ হয়েছে ৯ সেপ্টেম্বর মধ্যরাতে। আজ ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code