সুষ্ঠু নির্বাচনের জন্য রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসির নিজস্ব কর্মকর্তারা
সুষ্ঠু নির্বাচনের জন্য রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসির নিজস্ব কর্মকর্তারা
editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:১২ অপরাহ্ণ
Manual6 Ad Code
স্টাফ রিপোর্টার:
আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রিটার্নিং অফিসারের দায়িত্ব নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের হাতে দেওয়ার দাবি জানানো হয়েছে।
Manual3 Ad Code
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটির আহ্বায়ক মনির হোসেন জানান, এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হবে।
Manual6 Ad Code
তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আমরা কমিশনকে বেশ কয়েকটি সুপারিশ দিয়েছি, যা কমিশন ইতিমধ্যে আমলে নিয়েছে। নির্বাচন ব্যবস্থার সংস্কার সম্পর্কেও কমিশনের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।’
Manual1 Ad Code
সংবাদ সম্মেলনে সংগঠনটি তিনটি মূল দাবি উপস্থাপন করে এবং নির্বাচন ব্যবস্থার উন্নয়নে কমিশনকে বিভিন্ন পরামর্শ দেয়।
Manual1 Ad Code
কর্মকর্তাদের সুপারিশগুলোর মধ্যে আরো আছে—পদ সৃজন, আপগ্রেডেশন এবং প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ; জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের কাছে ন্যস্তকরণ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মোহাম্মদ মতিয়ুর রহমান এবং উপজেলা, থানা ও সমমান ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আশফাকুর রহমান।