দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় চোরাই গরুর চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার সিজারমূল্য আনুমানিক ১২ লাখ টাকা।
Manual7 Ad Code
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে সীমান্ত পিলার ১২৩০/৮- এস এর ৫শ” গজ বাংলাদেশ অভ্যন্তরে বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১৪টি চোরাই গরু আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীনস্থ বাঁশতলা বিওপি’র টহলদল।