প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

বিমান ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি পৌঁছাল কিশোর

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ণ
বিমান ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি পৌঁছাল কিশোর

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:
আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে ১৩ বছর বয়সী এক আফগান কিশোর দিল্লিতে পৌঁছানোর পর ধরা পড়েছে। সরকারি সূত্রের বরাতে এনডিটিভি নিউজ এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেএএম এয়ারলাইন্সের ফ্লাইট আরকিউ-৪৪০১ দুই ঘণ্টার যাত্রা শেষে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে অবতরণ করলে এই ঘটনাটি প্রকাশ পায়।

Manual3 Ad Code

কুন্দুজ শহরের ওই কিশোর কাবুল বিমানবন্দরে গোপনে প্রবেশ করে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে লুকিয়ে ছিল। বিমানবন্দরে অবতরণের পর নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে তাকে ঘোরাফেরা করতে দেখে বিমান সংস্থার কর্মীরা তাকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) হাতে তুলে দেয়।

Manual1 Ad Code

জিজ্ঞাসাবাদের সময় কিশোরটি জানায় যে, সে কেবল কৌতূহলবশত বিমানে ঢুকেছিল। জিজ্ঞাসাবাদের পর দুপুর ১২টা ৩০ মিনিটে তাকে একই ফ্লাইটে করে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code