এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬, সর্বনিম্ন ৩০ হাজার
এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬, সর্বনিম্ন ৩০ হাজার
editor
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৫, ১০:০২ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
স্টাফ রিপোর্টার:
এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সচিবালয়ে বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় করেছে।
Manual7 Ad Code
এ সময় জোটের প্রতিনিধিদল তাদের ১০ দফা প্রস্তাব তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন মূল বেতন ৩০ হাজার টাকা ও সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করার দাবি। এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো শিক্ষকদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এনে সরকারি কর্মীদের সমকক্ষ করা।
Manual3 Ad Code
এমপিওভুক্ত জোটের প্রতিনিধিরা পে কমিশনের কাছে গ্রেড-১-এর কর্মকর্তাদের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করার অনুরোধ জানিয়েছেন। তাদের প্রস্তাবিত অন্যান্য গ্রেডের মূল বেতন হলো: গ্রেড-২-এ ১ লাখ ৪০ হাজার টাকা, গ্রেড-৩-এ ১ লাখ ২৫ হাজার টাকা, গ্রেড-৪-এ ১ লাখ ১০ হাজার টাকা, গ্রেড-৫-এ ৯৫ হাজার টাকা, গ্রেড-৬-এ ৮০ হাজার টাকা, গ্রেড-৭-এ ৭০ হাজার টাকা, গ্রেড-৮-এ ৬২ হাজার টাকা, গ্রেড-৯-এ ৫৫ হাজার টাকা, গ্রেড-১০-এ ৫০ হাজার টাকা, গ্রেড-১১-এ ৪৫ হাজার টাকা, গ্রেড-১২-এ ৪০ হাজার টাকা, গ্রেড-১৩-এ ৩৫ হাজার টাকা এবং গ্রেড-১৪-এ সর্বনিম্ন ৩০ হাজার টাকা।
Manual7 Ad Code
শিক্ষকদের প্রস্তাবিত ১০ দফা দাবির মধ্যে অন্যতম হলো:
Manual3 Ad Code
১. এমপিওভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন প্রস্তাবিত নবম গ্রেডে দিতে হবে।
২. বাড়িভাড়া সরকারি চাকরিজীবীদের মতো মূল বেতনের ৪০-৭০ শতাংশ হারে দিতে হবে।
৩. উৎসব ভাতা বা বোনাস মূল বেতনের সমপরিমাণ দিতে হবে।
৪. বৈশাখী ভাতা মূল বেতনের সমপরিমাণ দিতে হবে।
৫. এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে হবে।
এছাড়াও তারা বিএড আইন বাতিল, কমিটি প্রথা বিলুপ্ত করা, অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের ৬ মাসের মধ্যে দেওয়া, শিক্ষক/কর্মচারীদের রেশন সুবিধায় অন্তর্ভুক্ত করা এবং শ্রান্তি বিনোদন ভাতা ও সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন।