প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে সফর, ১৪৪৮ হিজরি

দিরাইয়ে ৫ মাদক সেবী আটক

editor
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ
দিরাইয়ে ৫ মাদক সেবী আটক

Manual4 Ad Code

দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার চরনারচর গ্রামের রমাকৃষ্ণ সূত্রধরের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- চরনারচর গ্রামের অনন্ত সূত্রধরের ছেলে শ্রাবন্ত সূত্রধর (১৯), বিপ্লব বৈষ্ণবের ছেলে বাদল বৈষ্ণব (১৯), রমাকৃষ্ণ সূত্রধরের ছেলে রাজন সূত্রধর (২৪), চন্দন রায়ের ছেলে সুমিত রায় (২৪) এবং কামালপুর গ্রামের মহেষ চন্দ্র দাসের ছেলে পরিক্ষীত দাস (১৯)।

Manual7 Ad Code

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, আটক পাঁচজন মাদকসেবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code