প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

editor
প্রকাশিত জুলাই ৫, ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ণ
প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:
এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় ভোররাতে যুক্তরাষ্ট্রের লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে প্যারাগুয়েকে ১-০ গোলে পরাজিত করে ফরাসিরা।

Manual8 Ad Code

এদিন ম্যাচের শুরুতে বল দখলে এগিয়ে থাকলেও প্যারাগুয়ের রক্ষণ ভেদ করে গোল আদায় করতে পারেনি ফ্রান্স। প্যারাগুয়েও রাখতে পারেনি লক্ষ্যে শট। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

Manual6 Ad Code

তবে বিরতি শেষে মাঠে নেমেই ফ্রান্সকে পেনাল্টি এনে দিয়েছেন দেজিরে দুয়ে। ড্রিবল করে বক্সে ঢুকে পড়া দুয়েকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন প্যারাগুয়ের রক্ষণভাগের খেলোয়াড়রা। এক পর্যায়ে বক্সের ভেতর তাকে ফেলে দেওয়া হয়। ফরাসি খেলোয়াড়রা পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে ম্যাচের ৬৯ মিনিটের মাথায় মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। এ সময় ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে।

গোল হজমের পর পাল্টা আক্রমণে ব্যর্থ হয় প্যারাগুয়ে। অতিরিক্ত দশ মিনিটেও ফ্রান্সের জালে বল জড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত ‘আধিপত্য’ ধরে রেখেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছেন এমবাপ্পেরা।

এই জয়ে শেষ আটে মরক্কোকে পেল ফ্রান্স। আগামী শুক্রবার রাত ২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code