স্পোর্টস ডেস্ক:
১৮ পেরিয়ে ১৯-এ স্পেনের লামিন ইয়ামাল। এই বয়সেই ডেটিং করার ব্যাপারে ছাড়িয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো-নেইমারদের। বিশ্বকাপে স্পেনের ম্যাচ থাকলেই গ্যালারিতে দেখা যাচ্ছে ২১ বছরের এক তরুণীকে।
Manual4 Ad Code
স্প্যানিশ মডেল ও সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়াকে রোববার ডালাস স্টেডিয়ামের গ্যালারিতে স্পেন-পর্তুগাল ম্যাচে দেখা যায়। গায়ে ইয়ামালের ১৯ নম্বর জার্সি। গলায় সোনার নেকলেস। লকেটে লেখা ছিল-এল আর ওয়াই। অর্থাৎ, লামিনে ইয়ামাল।
Manual5 Ad Code
ইয়ামাল সোশ্যাল মিডিয়ায় এখনো তার নতুন বান্ধবীকে নিয়ে পোস্ট না করলেও ইনেস দুজনের গ্রিসে ছুটি কাটানোর ছবি পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে নিয়মিত ফ্যাশন নিয়ে পোস্ট করেন এই তরুণী। টিকটকও করেন। তার ফলোয়ারের সংখ্যা ছয় লাখেরও বেশি।
Manual3 Ad Code
স্প্যানিশ মিডিয়াকে ইনেস বলেছেন, ‘কীভাবে আমাদের পরিচয় হলো? এটা রীতিমতো মজার ঘটনা। একদিন হঠাৎ এয়ারপোর্টে দেখি লামিনে আসছে। আমি ওর সামনে গিয়ে আমার হাতের কাগজপত্র ফেলে দিই। লামিনে যত্ন করে তা তুলে দেয়। সেই শুরু। ঘনিষ্ঠতাও হয়।’
গত বছরও ইয়ামালের সঙ্গে দেখা যেত ২৫ বছর বয়সি আর্জেন্টাইন র্যাপার নিকি নিকোলাকে। গত বছর ২৫ আগস্ট নিকোলার জন্মদিনে তার উদ্দেশে হার্ট শেপের কেকের ইমোজি পোস্ট করেছিলেন লামিনে।
Manual6 Ad Code
১৭ বছর বয়সে ইয়ামাল প্রথম ডেটিং করেন স্পেনের ২৯ বছরের ফাতি ভাসকুয়েজের সঙ্গে। ইতালির বিলাসবহুল রিসোর্টে দুজনের ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসে। এরপর ইয়ামাল জড়িয়ে পড়েন ক্লদিয়া কালবো নামের এক মডেলের সঙ্গে। যিনি উপস্থিত ছিলেন ইয়ামালের ১৮ বছরের জন্মদিনের পার্টিতে। ১৯ বছরের জন্মদিনে অবশ্য বদলে যাচ্ছে বার্সেলোনার সুপারস্টারের বান্ধবী।