প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে ছাত্রদলের মশাল মিছিল

editor
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ণ
সিলেটে ছাত্রদলের মশাল মিছিল

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং দেশটির উগ্র হিন্দুবাদী আগ্রাসনের বিরুদ্ধে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিলেটে মশাল মিছিল করেছে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

Manual1 Ad Code

বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব খলিল সাফওয়ান ও সহ-সাধারণ সম্পাদক রাহাত আহমদ এর যৌথ পরিচালনায় মশাল মিছিল পরবর্তী প্রধান অতিথির বক্তব্যে রাখেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান।

প্রধান অতিথির বক্তব্যে আকিরুল ইসলাম চৌধুরী জিসান বলেন, ভারতীয় আগ্রাসন এবং তাদের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে আমরা সিলেটে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে বার্তা পাঠাতে চাই। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। আমাদের সম্মান, আমাদের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে তা কখনো বরদাশত করা হবে না।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code