প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে সফর, ১৪৪৮ হিজরি

ফের দেড় কো‌টি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

editor
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ণ
ফের দেড় কো‌টি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

Manual3 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল প‌রিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বি‌জি‌বি। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভি‌ত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদী থেকে প্রায় দেড় কো‌টি টাকার ভারতীয় অবৈধ পণ্য ভারত থেকে সীমান্ত হ‌য়ে বাংলাদেশে প্রবেশ করার সময় এসব পণ্য জব্দ করা হয়। পন্যগুলোর ভারতীয় শাড়ী, প্যান্ট পিস, থ্রী পিস, পায়জামা, মকমল ও থান কাপড়। যার আনুমা‌নিক মূল্য এক কো‌টি ৪০ লাখ ৫৪ হাজার টাকা।

Manual5 Ad Code

সুনামগঞ্জ ২৮ বি‌জি‌বির অ‌ধিনায়ক একে এম জাকা‌রিয়া কা‌দির বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

সুনাসগঞ্জ সদর উপজেলার সুরমা নদী‌তে নৌযোগে এসব অবৈধ পণ্য প‌রিবহনের সময় সুনামগঞ্জ ২৮ বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম এর নেতৃ‌ত্বর অ‌ভিযানে উপ‌স্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল রহমান।

Manual5 Ad Code

আটককৃত পণ্য শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়ছে বি‌জি‌বি।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code