প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিছানায় ভাবির লাশ, দেবর পলাতক

editor
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ
বিছানায় ভাবির লাশ, দেবর পলাতক

Manual5 Ad Code

মাধবপুর সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে আসমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল ৭টায় মাধবপুর পৌরসভার গুমুটিয়া গ্রামের তার স্বামীর বাড়ির একটি বসতঘরের দরজা ভেঙ্গে আসমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Manual8 Ad Code

লাশ বিছানায় ছিলো, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার পর থেকে আসমার দেবর পলাতক রয়েছেন।

আসমা আক্তার গুমুটিয়ার সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের চন্দনা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে।

Manual4 Ad Code

সাড়ে তিন বছর আগে জাহাঙ্গীরের সঙ্গে আসমার বিয়ে হয়। আরিসা আক্তার নামে তাদের ৭ মাস বয়সের একটি কন্যাসন্তান রয়েছে।

Manual2 Ad Code

নিহতের বোন রাবেয়া আক্তার রত্না অভিযোগ করে বলেন- আমার বোনকে তার শ্বাশুড়ি নূরজাহান বেগম, ননদ তাসলিমা আক্তার ও দেবর মোশারফ হোসেন প্রায়ই মারধর করতেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন- পুলিশ সকালে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পলাতক মোশারফকে খুঁজছে পুলিশ।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code