প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ছবি তোলা নিয়ে শাবি শিক্ষার্থীর ওপর হামলা : আহত ২

editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ণ
ছবি তোলা নিয়ে শাবি শিক্ষার্থীর ওপর হামলা : আহত ২

Manual1 Ad Code

শাবিপ্রবি সংবাদদাতা:
ছবি তোলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কয়েকজন শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে স্থানীয় কয়েকজন যুবক। এতে ২ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নয়াবাজার এলাকায় হামলার শিকার হন তারা।

আহতরা হচ্ছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবায়েদ হাসান, ও মো. মাশরাফি। বাঁশের লাঠির আঘাতে মাশরাফি মাথায় ও কানে আঘাত পেয়েছেন। অন্যদিকে জোবায়েদ হাতে আঘাত পেয়েছেন। পরে দুজনকেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে নয়াবাজার পয়েন্টের পাশে ওয়াজ মাহফিল চলছিল। এ উপলক্ষ্যে পাশের সড়কে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকানপাট বসেছিল। সেখানে ছবি তোলা নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে মাশরাফি ও জোবায়েদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন মিলে ওই দুই শিক্ষার্থীর ওপর বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায়। এ সময় এক শিক্ষার্থীর মুঠোফোন ভেঙে দেওয়া হয়। পরবর্তী সময়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ।

Manual6 Ad Code

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. মোখলেসুর রহমান বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মামলার ব্যাপারে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code