প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে সফর, ১৪৪৮ হিজরি

কিশোরকে গলা কেটে হত্যা

editor
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ
কিশোরকে গলা কেটে হত্যা

Manual1 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জে গলা কেটে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আকরাম হোসেন নামের ওই কিশোর মারা গেছেন। শনিবার রাত ১১টার দিকে জামালাগঞ্জের ফেনারবাক ইউনিয়নের বরাউরা বিলের পূর্ব পাশের ধানক্ষেত থেকে গলাকাটা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল।

Manual8 Ad Code

নিহত মো. আকরাম হোসেন সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

জামালগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন জানান, শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে ধানক্ষেতে গলাকাটা অবস্থায় মো. আকরাম হোসেনকে পড়ে থাকার খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় সে জীবিত ছিল। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জানা গেছে সে মারা গেছে। তার মুখে, ঘাড়ে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

Manual2 Ad Code

আকরাম হোসেনের পিতা মো. রফিকুল ইসলাম জানান, তিনি ও তার ছেলে দীর্ঘদিন ধরে ভাড়ায় অটোরিকশা চালান। রাত ১২টার দিকে অটোরিকশার মালিক তাকে ফোনে ঘটনা জানান। পওে পুলিশের সহযোগিতায় রাত ৩টায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় সে মারা যায়।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code